৪২ রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল মঙ্গলবার সকালে মিয়ানমারের ৪২ জন রোহিঙ্গাকে আটক করেছেন। এর মধ্যে ঘুমধুম সীমান্ত থেকে ১৪ জন, তুমব্রু সীমান্ত থেকে ২৩ জন ও পালংখালী থেকে তিনজন। সড়কপথে টেকনাফ থেকে কক্সবাজারে যাওয়ার সময় মরিচ্যা এলাকা থেকে আটক করা হয়েছে আরও দুই রোহিঙ্গাকে। এর সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, বিকেলে ৪২ রোহিঙ্গাকে মিয়ানমারে পুনরায় ফেরত পাঠানো হয়েছে। বিজিবি সূত্র জানায়, চলতি নভেম্বর মাসের গত ছয় দিনে উখিয়ায় অনুপ্রবেশের সময় ১৮০ রোহিঙ্গাকে আটক করা হয়। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার রয়েছে।