৪২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা অভিযান চালিয়ে প্রায় ৪২ লাখ টাকা মূল্যের ভারতীয় ৪৩৭ পিস শাড়ি জব্দ করেছে। গত মঙ্গলবার রাতে জব্দ করা শাড়ি গতকাল বৃহস্পতিবার বিকেলে আখাউড়া কাস্টমসে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, ধজনগর গ্রামের মমিন মাস্টারের একটি তালাবদ্ধ ঘর থেকে বিজিবির গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৪৩৭ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে।বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অপারেশন অফিসার (অপস অফিসার) মো. মাকসুদুল আলম জানান, বিজিবির গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে ধজনগর এলাকা থেকে ভারতীয় ৪৩৭ পিস শাড়ি উদ্ধার করেছে।