৪২টি আবেদন যাচাই করে প্রতিবেদন জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ৪২টি আবেদন যাচাইয়ের প্রতিবেদন গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা ইউজিসির সদস্য আতফুল হাই শিবলী প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ইউজিসি থেকে যাচাই প্রতিবেদন পাওয়া গেছে। এরপর মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।