প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৪২০টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। গতকাল বৃহস্পতিবার রাতে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের যাত্রীর আসনের নিচে ও ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারের ওজন প্রায় ৪৯ কেজি। গত কয়েক বছরে যেসব চালান উদ্ধার হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে বড়। বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মশিউর রহমান প্রথম আলোকে জানান, দুবাই থেকে আসা ফ্লাই দুবাই উড়োজাহাজে (এফজেড-৫৮৯) যাত্রীরা নেমে যাওয়ার পর নিয়মানুযায়ী তল্লাশি চালানো হয়। এ সময় একটি আসনের নিচে এবং আসনের কুশনের মধ্যে ৪২০টি সোনার বার পাওয়া যায়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।