৪৩ দিন পর কাল খুলছে কুয়েট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৩ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখা সূত্রে জানা গেছে, ১১ জুলাই সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।
কুয়েটে গত ২৯ মে থেকে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়ে চলে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ থেকে ২৯ জুন পর্যন্ত ছিল পবিত্র রমজানের ছুটি। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম চালু ছিল। ৩০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে কুয়েটে ছুটি ছিল।