৪৩ দিনের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আজ রোববার থেকে ৪৩ দিনের ছুটি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখা সূত্রে জানা গেছে, আজ ২৯ মে থেকে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ থেকে ২৯ জুন পর্যন্ত চলবে রমজানকালীন অবকাশ। অবকাশকালে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে। ছুটি শেষে আগামী ১১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।