৪৩ রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী দিয়ে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিয়ানমারের ৪৩ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গতকাল রোববার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার
জলিলে দিয়া নামক এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে একটি নৌকাসহ ওই রোহিঙ্গাদের আটক করা হয়। এদের
মধ্যে সাতজন নারী, ১১টি শিশু ও ২৫ জন পুরুষ। আটক ব্যক্তিদের সবাই মিয়ানমারে মংডু শহরের বাসিন্দা বলে জানা
গেছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।