৪৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে পণ্য আনা-নেওয়ার কাজে ব্যবহৃত সিপিআর ফটকের আশপাশের এলাকা থেকে ৪৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
বন্দরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্ছেদ করা স্থাপনার মধ্যে রয়েছে চা দোকান, রেস্তোরাঁ ও গ্যারেজ। সিপিআর ফটকের সামনে থেকে ৪০টি স্থাপনা, বন্দর নতুন মার্কেটের আশপাশ থেকে দুটি হোটেল ঘর ও কাস্টম হাউসের পাশ থেকে একটি হোটেল ঘর উচ্ছেদ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন এই অভিযান পরিচালনা করেন। অভিযানে এক একর জায়গা দখলমুক্ত হয়েছে, যার বাজারমূল্য দুই কোটি টাকা। দখলমুক্ত জমি বন্দরের ভূমি বিভাগের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।