৪৪ জনের অপেক্ষমাণ তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। তালিকায় ৪৪ জন রাখা হয়েছে।চুয়েটের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে ২৭ ডিসেম্বর ভর্তি শুরু হবে। ওই দিন স্থাপত্য বিভাগে (‘খ’ গ্রুপ) মেধাক্রম ৪৩ থেকে ৪৭ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোকে (‘ক’ গ্রুপ) ৬৮৩ থেকে ৭২১ পর্যন্ত ভর্তি করানো হবে। ভর্তি-প্রক্রিয়া চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এ সময় পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন সনদসহ যাবতীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।