৪৪ হাজার মেট্রিক টন চাল নষ্টের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদামে (সিএসডি) প্রায় ৪৪ হাজার মেট্রিক টন চাল দীর্ঘদিন ধরে মজুদ থাকায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সিএসডি গুদাম কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাড়ে ৪৪ হাজার মেটিক টন ধারণক্ষমতাসম্পন্ন সান্তাহার সিএসডি গুদামে বর্তমানে প্রায় ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে, যা সাধারণ ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। এর মধ্যে গত বছর বোরো মৌসুমে সংগ্রহ করা ৪৪ হাজার ২৩৩ মেট্রিক টন চাল রয়েছে। চলতি বোরো মৌসুমে সরকারের ধান-চাল সংগ্রহ অভিযানের আওতায় এই গুদামে আরও চার হাজার ৬৬ মেট্রিক টন চাল এবং ৪০৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার ৬৮১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। কিন্তু গুদামে জায়গা না থাকায় সংগ্রহ করা ধান-চাল পুরোনো গুদামে রাখা হচ্ছে। সান্তাহার সিএসডি গুদামের ব্যবস্থাপক অমরেন্দ্রনাথ সরকার বলেন, জরুরি ভিত্তিতে আগামী দুই-এক মাসের মধ্যে মজুদ চাল ব্যবহার করা না হলে এগুলোর গুণগত মান নষ্ট হয়ে যাবে।