৪৫ গ্রাহকের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বিলের কারণে পল্লী বিদ্যুতের ৪৫ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হোসেনের নেতৃত্বে গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত ওই অভিযান চালানো হয়। জেলা সদরের সংগলশী ইউনিয়নের সংগলশী, কাচারি ও সোনারায় ইউনিয়নের বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। এ সময় অন্যদের মধ্যে অভিযানে অংশ নেন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির উপসহকারী মহাব্যবস্থাপক রেজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা তরফদার এনামুল কবির প্রমুখ। তরফদার এনামুল কবির বলেন, ৪৫ জন গ্রাহকের কাছে পল্লী বিদ্যুৎ সমিতির পাওনা রয়েছে ১ লাখ ৯৬ হাজার ৭৩৫ টাকা। এ ছাড়া ১০টি পার্শ্বসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।