৪৫ নেতা-কর্মীর নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিএনপি ও জামায়াতের ৪৫ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত বছরের ডিসেম্বরে সরকারবিরোধী আন্দোলন চলাকালে দায়ের হওয়া মামলায় ওই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত সোমবার পুলিশের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সাইদুল হক সরদার এবং মো. গোলাম কবির আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। আসামির মধ্যে রয়েছেন মহানগর জামায়াতে ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান।