৪৫ বছর পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার লোকজন ৪৫ বছর পর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন। উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদ্যোগ নিয়ে উপজেলা পরিষদসংলগ্ন এলাকায় ঈদগাহ ময়দান নির্মাণ করেন। গত বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজ আদায় করার মধ্য দিয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের যাত্রা শুরু হলো। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ঈদগাহে নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান বলেন, ‘কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সবার সঙ্গে নামাজ আদায় করতে পেরে খুব আনন্দ পেয়েছি।’ রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আখতার বলেন, উপজেলাবাসীর এই প্রত্যাশাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবাই সহযোগিতা করেছেন।