প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মেডিকেল কলেজের ৪৫ বছর পূর্তি ১৮ মার্চ। এ উপলক্ষে ওই দিন কলেজ ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে চিকিৎসকসহ সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন পূর্তি উদ্যাপন পরিষদের সভাপতি আবু তালেব ও সদস্যসচিব কলেজের উপাধ্যক্ষ নূরুন্নবী লাইজু। ১৯৭০ সালের ১৮ মার্চ কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে।