৪৫০ একর এলাকাঅরক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ৪৫০ একর এলাকা অরক্ষিত হয়ে পড়েছে। এতে পার্কের বন্য প্রাণীগুলো পালিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সাফারি পার্ক সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি দুই হাজার ২৫০ একর এলাকার ওপর প্রতিষ্ঠিত। এ পার্কটি প্রতিষ্ঠার সময় এক হাজার ৮০০ একর এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হলেও টাকার অভাবে ৪৫০ একর এলাকায় সীমানাপ্রাচীর দেওয়া হয়নি। এর পর থেকে রোদে শুকিয়ে ও বৃষ্টিতে ভিজে আরও ৪৫০ একর এলাকার সীমানাপ্রাচীর নষ্ট হচ্ছে।

সাফারি পার্কের বনবিট কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, পার্কের পূর্ব অংশে ৪৫০ একর এলাকায় সীমানাপ্রাচীর নেই। সীমানাপ্রাচীর না থাকায় ইতিমধ্যে বন্য হাতির পাল পার্কের ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়েছে। এ ছাড়া উন্মুক্তভাবে চলাচলকারী অনেক বন্য প্রাণী পালিয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। বন্য হাতির আক্রমণে ও রোদ-বৃষ্টিতে ভিজে ৪৫০ একর এলাকার সীমানাপ্রাচীরও নষ্ট হয়ে যাচ্ছে।

সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা এ বি এম জসিম উদ্দিন বলেন, পার্কের অরক্ষিত এলাকায় সীমানাপ্রাচীর নির্মাণে গত অর্থবছরে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছিল। এর মধ্যে কিছু অর্থ বরাদ্দ হয়েছে বলে জানা গেছে। আগামী জুলাই-আগস্টে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হবে বলে তিনি জানান।