৪৭ আসামির জামিন নামঞ্জুর, আধা ঘণ্টা পর মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ আমলি আদালতের বিচারক সাজ্জাদুর রহমান গতকাল সোমবার একটি মামলার ৪৭ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন৷ কিন্তু আসামিপক্ষের আইনজীবীদের হুমকির মুখে এর মাত্র আধা ঘণ্টা পর দ্বিতীয় দফা জামিনের আবেদন নিয়ে জামিন মঞ্জুর করতে বাধ্য হন৷
নাম প্রকাশ না করার শর্তে কোর্ট পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, গতকাল বেলা একটার দিকে ঝিনাইদহ জিআর ২৮২ নম্বর মামলাটি আদালতে ওঠে। ভাঙচুর ও লুটপাটের এ মামলায় মোট ৫৮ জনকে আসামি করা হয়৷ তঁাদের মধ্যে ৪৭ জনের জামিনের আবেদন করা হয়৷ বিচারক সাজ্জাদুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷
কোর্ট পরিদর্শক আশরাফুল বারী প্রায় আধা ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফা জামিন আবেদন বিচারক মঞ্জুর করেন বলে নিশ্চিত করেন৷
এ বিষয়ে কথা বলার জন্য বিচারক সাজ্জাদুর রহমানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও অনুমতি পাওয়া যায়নি৷