৪৭ কাউন্সিলরই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ আবদুল আলেক। পেশায় ব্যবসায়ী, শিক্ষাগত যোগ্যতা সাক্ষর। পাঁচটি ফৌজদারি মামলার আসামি তিনি। তবে এই যোগ্যতা নিয়েই তিনি জনগণের ভোটে গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।কেবল আলেকই নন, নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত ৫৭ কাউন্সিলরের মধ্যে ৪৭ জনের পেশাই ব্যবসা। এর মধ্যে ঠিকাদার থেকে শুরু করে ভাঙারি ব্যবসায়ীও রয়েছেন। কাউন্সিলরের মধ্যে ১৫ জনই স্কুলের গণ্ডি পার হতে পারেননি। উচ্চশিক্ষিত আছেন মাত্র দুজন। আর বিভিন্ন মামলার আসামি আছেন ২৫ জন। কাউন্সিলরদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।শিক্ষাগত যোগ্যতা: বিজয়ী কাউন্সিলরের মধ্যে ১৭ নম্বর ওয়ার্ডের মেহেদি হাসান, ৩২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী ও ৪৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ বাদল সশিক্ষিত বলে হলফনামায় উল্লেখ করেছেন। ১৮ নম্বর ওয়ার্ডের সফর আলী, ২৩ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন, ৩৩ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান, ৫৩ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম ও ৫৪ নম্বর ওয়ার্ডের শেখ আবদুল আলেক সাক্ষর। ৭ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির পঞ্চম শ্রেণী এবং ১ নম্বর ওয়ার্ডের আবদুস সালাম আহমেদ, ৩ নম্বর ওয়ার্ডের সাইজউদ্দিন মোল্লা, ১৫ নম্বর ওয়ার্ডের ফয়সাল আহমেদ সরকার, ২৭ নম্বর ওয়ার্ডের জাবেদ আলী ও ৩০ নম্বর ওয়ার্ডের জান্নাতুর রহমান অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। ৪১ নম্বর ওয়ার্ডের বজলুর রহমান পড়েছেন নবম শ্রেণী পর্যন্ত।কাউন্সিলরদের মধ্যে ১২ জন মাধ্যমিক, ১১ জন উচ্চমাধ্যমিক, ১১ জন স্নাতক ও দুজন দাখিল পাস। ২ নম্বর ওয়ার্ডের সোলায়মান মিয়া ও ১২ নম্বর ওয়ার্ডের আব্বাছ উদ্দিন শুধু স্নাতকোত্তর পাস করেছেন। চার প্রার্থীর হলফনামার কপি অস্পষ্ট থাকায় শিক্ষাগত যোগ্যতা জানা সম্ভব হয়নি।পেশা: নির্বাচিতদের মধ্যে ৪৭ জনের পেশা ব্যবসা। এর মধ্যে ২ নম্বর ওয়ার্ডের ছোলায়মান মিয়া, ১২ নম্বর ওয়ার্ডের আব্বাছ উদ্দিন, ১৮ নম্বর ওয়ার্ডের সফর আলী, ২১ নম্বর ওয়ার্ডের ফারুক আহমেদ, ২৯ নম্বর ওয়ার্ডের খায়রুল আলম, ৩০ নম্বর ওয়ার্ডের জান্নাতুর রহমান, ৩৬ নম্বর ওয়ার্ডের ছানোয়ার রহমান ও ৪৩ নম্বর ওয়ার্ডের আসাদুর রহমান ঠিকাদার। ৩৪ নম্বর ওয়ার্ডের মাহফুজুর রহমান ভাঙারি ও ৫৫ নম্বর ওয়ার্ডের সেলিম হোসেন বাতিল মালের ব্যবসা করেন। ৪০ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমানের পেশা কৃষি। বাড়িওয়ালা হিসেবে আছেন ছয়জন। দুজন ইটভাটার ব্যবসা করেন। তিনজন তাঁদের পেশা উল্লেখ করেননি। মামলা: বিজয়ী কাউন্সিলরদের মধ্যে ২৫ জনই বিভিন্ন মামলার আসামি। ১৯ নম্বর ওয়ার্ডের তানভীর আহমেদ, ৪৭ নম্বর ওয়ার্ডের হেলালউদ্দিন, ৪৮ নম্বর ওয়ার্ডের শফিউদ্দিন ও ৫৪ নম্বর ওয়ার্ডের শেখ আবদুল আলেক পাঁচটি করে ফৌজদারি মামলার আসামি। ১ নম্বর ওয়ার্ডের আবদুস সালাম ও ৫২ নম্বর ওয়ার্ডের আতাউর রহমান চারটি করে, ২১ নম্বর ওয়ার্ডের ফারুক আহমেদ ও ৪০ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমান তিনটি করে মামলার আসামি। অন্যরা একটি ও দুটি মামলার আসামি।