৪৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে আজ শনিবার ভোট হবে। ইউনিয়নগুলোয় ২১টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ও ২৬টি কেন্দ্রকে সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামিয়া উচ্চবিদ্যালয়, কোষারানীগঞ্জের নাকাটি উচ্চবিদ্যালয় ও কোষা ডাঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়, খনগাঁওয়ের চাঁদপুর ও উজ্জ্বলকোঠা প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুরের ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দপুর ইউপি ভবন, পীরগঞ্জের ভাকুড়া ও ভেলাতৈড় উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়, হাজিপুরের ভেবড়া মাদ্রাসা ও একান্নপুর প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুরের বাঁশগাড়া প্রাথমিক বিদ্যালয় ও কাস্তোর উচ্চবিদ্যালয়, সেনগাঁওয়ের সেনগাঁও ও উপদইল প্রাথমিক বিদ্যালয়, জাবরহাটের বোলদিয়ারা ও চন্দ্ররিয়া উচ্চবিদ্যালয় এবং মাটিয়ানী প্রাথমিক বিদ্যালয়, বৈরচুনার জগন্নাথপুর উচ্চবিদ্যালয় ও সিরাইর প্রাথমিক বিদ্যালয়।