৪৭ দিন পর খুলছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে ৪৭ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আজ রোববার খুলছে। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে।

এর আগে গতকাল শনিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রকল্যাণ পরিচালক মো. মঈনুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গত ১৬ জুন রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে ১৭ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।