৪৭ লাখ টাকা ছিনতাই ঘটনায় চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৪৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানিয়েছে, গত সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র্যাব-১ এই চারজনকে গ্রেপ্তার করে। ছিনতাই হওয়া পাঁচ লাখ ১২ হাজার টাকা, এক লাখ ৩৯ হাজার ভারতীয় রুপি ও ছিনতাইয়ে ব্যবহৃত দুটি মোটরসাইকেল তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ওই চারজন হলেন মাহাবুল আলম (৩০), বাদশা মিয়া (২৮), নয়ন দারিয়া (২৮) ও মাসুদ রানা (৩৯)। তাঁদের মধ্যে মাহাবুল ও বাদশা মিয়া সরাসরি ছিনতাইয়ের কাজে অংশ নেন। অপর দুজন তথ্যদাতা হিসেবে কাজ করেন।