৪৭৩টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় মাদারবনিয়া গ্রামের ধানি জমি থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ৪৭৩টি গুলি উদ্ধার করেছে। তবে এর সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় কয়েকজন কৃষক ধানচাষের জমিতে কাজ করার সময় পলিথিন মোড়ানো গুলির সন্ধান পান। এরপর পুলিশকে খবর দেন। গুলির গায়ে লেখা আছে ১৯৪২-বি-ভি১১। এ ব্যাপারে অনুসন্ধান চলছে।