৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রা ধুলদিয়া ইউনিয়নে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৪৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন কামাল (৩০), আহাদ (৩৩), মতালিব (৩৫) ও মিজানুর (৪০)। তাঁদের কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।গত মঙ্গলবার ওই সংঘর্ষের ঘটনায় ফজলুর রহমান নামের এক ব্যক্তি নিহত হন। ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় তাঁর লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই নুরু মিয়া কটিয়াদী থানায় হত্যা মামলা করেন।এদিকে নিহতের স্ত্রী হোসনা বেগম (৪০) স্বামী হত্যার বিচার চেয়ে বলেছেন, অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা গতকাল এলাকার মীর হোসেন নামের একজনকে মারধর করেছে। কিশোরগঞ্জ সদর হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।