প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ। এ উপলক্ষে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেলা ১১ টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি এবং সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফজলী হোসেন ও এ জে এম নূরুদ্দীন চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা ও বিভিন্ন সমিতির নেতারা বক্তব্য দেন।