৪৮ ব্লগ তদারক করতে বিটিআরসিকে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে ব্লগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আপত্তিকর মন্তব্য প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের ৪৮টি ব্লগ তদারক করতে বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে।ব্লগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করা ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গতকাল বুধবার সচিবালয়ে বৈঠক করেছে। বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার নয় সদস্যের এ কমিটির প্রধান।বৈঠক ব্লগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ব্যাপারে অভিযোগ প্রদানের জন্য একটি ওয়েবসাইট বা তথ্যকেন্দ্র খোলার সিদ্ধান্ত হয়েছে। মহানবী (সা.)- কে নিয়ে ব্লগের আপত্তিকর মন্তব্য প্রকাশ করার বিষয় জানতে দৈনিক আমার দেশ পত্রিকার কাছে ব্যাখ্যা চাওয়ার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।