৪৮ মোটরসাইকেল মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে গতকাল মঙ্গলবার ৪৮ জন মোটরসাইকেল মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। পৌরসভা নির্বাচন উপলক্ষে জারি করা সরকারি আদেশ অমান্য করায় এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে। চারঘাট পৌরসভার নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট আশেক হাসান জানান, নির্বাচন উপলক্ষে গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে ১৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে তিনি অভিযানে নেমে ৪৮টি মোটরসাইকেলের মালিকের নামে দণ্ডবিধির ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করার অভিযোগে মামলা করে তাৎক্ষণিকভাবে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, মোটরসাইকেল মালিকেরা বলছেন, তাঁরা আদেশটি সম্পর্কে না জেনে মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন। এ জন্য তাঁদের শুধু জরিমানা করা হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাত ১২টার পর থেকে যেকোনো যন্ত্রচালিত যানবাহনের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।