প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকার ঝাউবন থেকে গতকাল শুক্রবার ভোরে ৪৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের সদস্যরা এ অভিযান চালান। কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার ফরহাদ সরকার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গহিরা এলাকার ঝাউবন থেকে ৪৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। অভিযান শুরুর আগেই পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আনোয়ারা থানায় মামলা হয়েছে।