৪৮তম সমাবর্তন অনুষ্ঠান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন হচ্ছে আজ সোমবার। আট হাজারের বেশি শিক্ষার্থী এ সমাবর্তনে অংশ নেবেন। সমাবর্তনে অংশ নিতে মোট আট হাজার ৩২২ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন।
দুপুর ১২টায় অনুষ্ঠান শুরু হবে। এর আগে একটি শোভাযাত্রা বের হবে। রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ শিক্ষকদের নিয়ে এতে যোগ দেবেন। আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাবর্তন বক্তা থাকবেন ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) মহাপরিচালক অধ্যাপক রল্ফ হুয়ের। তাঁকে এ অনুষ্ঠানে ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেওয়া হবে।