৪৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) ২০১৪-১৫ অর্থবছরের জন্য ৪৮৫ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা করেছে। গতকাল রোববার সকালে কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা। সরকারি অনুদান ও বৈদেশিক সাহায্যপুষ্ট উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩৭৮ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার টাকা। বাজেটে আয়ের খাত হিসেবে রাজস্ব তহবিল থেকে ১০২ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা, উন্নয়ন প্রকল্পে সরকারি অনুদান ৭৫ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা এবং বিশেষ প্রকল্পে সরকারি অনুদান হিসেবে ৩০২ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার টাকা ধরা হয়েছে।
মেয়র মনিরুজ্জামান ঘোষিত বাজেটকে উন্নয়নমুখী আখ্যা দিয়ে বলেন, প্রস্তাবিত বাজেটে নতুন কোনো কর আরোপের প্রস্তাব করা হয়নি। বকেয়া পৌর কর আদায়, নবনির্মিত সব স্থাপনার ওপর হালনাগাদ কর ধার্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে। এই বাজেটে ব্যাপক ভৌত অবকাঠামো উন্নয়ন সাধিত হবে বলে তিনি দাবি করেন।