৪৮৬টি সমবায় বাজার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার দেশের ভোক্তা ও উৎপাদকদের স্বার্থ রক্ষা এবং কালোবাজারি ও মুনাফাখোর মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙতে সাত বিভাগে ৪৮৬টি সমবায় বাজার চালু করেছে। রাজধানীতে আরও ২৬টি সমবায় বাজার স্থাপনের কাজ শুরু হয়েছে।

গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বিদায়ী সচিব মিহির কান্তি মজুমদার এবং নবাগত সচিব এম এ কাদের সরকারের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলা হয়। অনুষ্ঠানে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বক্তব্য দেন।

জাহাঙ্গীর কবির বিদায়ী সচিব মিহির কান্তিকে একজন সৎ, কর্মঠ ও কর্তব্যনিষ্ঠ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর উদ্যমী ও
সাহসী মনোভাবের কারণে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প।