৪৯তম সমাবর্তন ১৩ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন আগামী ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) নূর-ই-ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম সমাবর্তনে সমাবর্তন বক্তা থাকবেন জেনেভাভিত্তিক মেধাস্বত্ব সংগঠন ডব্লিউআইপিওর মহাপরিচালক ফ্রান্সিস গারি। সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।