৫ আসনে নাগরিক ঐক্য, মান্না লড়বেন বগুড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের আসন ভাগাভাগিতে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য পাঁচটি আসন পেয়েছে। দলীয় নিবন্ধন না থাকায় বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন তাঁরা।

আজ শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয় নাগরিক ঐক্যের প্রতিনিধির কাছে। এর আগে বিএনপি থেকে নাগরিক ঐক্যের জন্য ৯ জন প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল।

নাগরিক ঐক্যের একাধিক সূত্র জানায়, আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে নির্বাচন করবেন। এ ছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে এস এম আকরাম, বরিশাল-৪ আসনে জে এম নুরুর রহমান, রংপুর-১ আসনে শাহ মো. রহমতউল্লাহ ও রংপুর-৫ আসনে মোফাখখারুল ইসলাম নবাব চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।