৫ এপ্রিল ইসলামী ঐক্যজোটের মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহিংসতা এবং মানবতা ও ধর্মবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ৫ এপ্রিল রাজধানী ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি দিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। এই মহাসমাবেশের স্থান পরে গণমাধ্যমকে জানানো হবে।গতকাল শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী এই মহাসমাবেশসহ ১৫ দিনের কর্মসূচির ঘোষণা দেন। এর মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওলামা-মাশায়েখ সম্মেলন ও ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা মহানগরে চারটি সমাবেশ করা হবে। লিখিত বক্তব্যে বলা হয়, হেফাজতে ইসলামের ব্যানারে একটি সংগঠন ব্লগারদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করছে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন দেশের বর্ষীয়ান আলেম মাওলানা আহমদ শফী। এই বর্ষীয়ান আলেম হেফাজতে ইসলামের নিয়ন্ত্রণ একা ধরে রাখতে পারবেন কি না, এখন সে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, ১৮ দলের নেতা ও তাঁদের অনুসারী ওলামারা চেষ্টা চালাচ্ছেন হেফাজতে ইসলামকে সরকারবিরোধী আন্দোলনের দিকে ঠেলে দিতে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘বার্ধক্যের কারণে মাওলানা আহমদ শফী হেফাজতের সব কর্মসূচি খেয়াল করতে পারছেন না। তিনি বলেন, ধর্মদ্রোহীদের বিরুদ্ধে আইন পাস করার জন্য লংমার্চ করে ঢাকায় আসার প্রয়োজন নেই। আমার মনে হয়, আহমদ শফী শেষ পর্যন্ত লংমার্চের সিদ্ধান্ত নেবেন না।’ ‘নাস্তিক ব্লগারদের’ চিহ্নিত করতে সরকার গঠিত তদন্ত কমিটি পছন্দ না হলে নিজেরা প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে শাস্তি প্রদানে সরকারকে সহযোগিতা করার জন্য আলেমদের প্রতি আহ্বান জানান মিছবাহুর রহমান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মনিরুজ্জামান রব্বানী, পীর মাশায়েখ ঐক্য পরিষদের নেতা মাসুদুর রহমান, ওলামা-মাশায়েখ পরিষদের কাজী আবদুল ওয়াহাব, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের আবদুল আজিজুল হক, নুরুল আমিন প্রমুখ।