৫ কর্মকর্তাকে বরখাস্ত করা প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মালিকানাধীন বেসিক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ মুনায়েম খানসহ পাঁচ শীর্ষ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। রুলে কোনো কারণ দর্শানো ছাড়া তাঁদের সাময়িক বরখাস্ত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। গভর্নর, অর্থসচিব ও বেসিক ব্যাংক কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।