৫ কোটি টাকার সোনাসহ একজন আটক
রাজধানীর হাইকোর্টের সামনের কদম ফোয়ারা এলাকা থেকে গতকাল শনিবার দিবাগত রাতে সাড়ে ১২টায় ১০০টি সোনার বারসহ একজনকে আটক করেছে র্যাব-৩-এর একটি দল। এ সময় এসব সোনা পাচারের অভিযোগে বিজয় সরকার নামের একজনকে আটক করা হয়েছে। আটক করা সোনার দাম প্রায় পাঁচ কোটি টাকা।
আজ রোববার সন্ধ্যায় এক সংবাদ বিফ্রিংয়ে র্যাব-৩-এর কমান্ডিং অফিসার ফখরুল ইসলাম এ তথ্য জানান। রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩-এর কার্যালয়ে এ সংবাদ বিফ্রিং তিনি আরও জানান, র্যাব-৩-এর একটি দল একটি অভিযান চালিয়ে সোনা আটক করে। তিনি জানান, বিজয় সরকার টিকাটুলি থেকে দুলাল নামের এক ব্যক্তির কাছ থেকে সোনাগুলো নেন। এরপর তিনি প্রাইভেটকারে করে শান্তিনগরে মিলন নামের একজনের কাছে যাচ্ছিলেন। পথে র্যাবের হাতে সোনাসহ আটক হন বিজয় সরকার।
ফখরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে বিজয় সরকার সোনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার ব্যাপারে অভিযান চলছে।