৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) আওতাধীন কুষ্টিয়ার বটতৈল গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজ আজ শনিবার সম্পন্ন করা হবে। এ উপলক্ষে আজ সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত ওজোপাডিকোর আওতাভুক্ত এলাকায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপাডিকোর কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।