৫ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক শিকদার বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন, নাজমুল হক ও জামাল হোসেনকে ১১টি ইয়াবা বড়ি এবং শাহজালাল মিয়া ও আবদুল বাতেনকে দুটি ইয়াবা বড়িসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত রুহুল আমিন, নাজমুল হক, জামাল হোসেন ও আবদুল বাতেনকে ছয় মাসের এবং শাহজালাল মিয়াকে এক বছরের কারাদণ্ড দেন।