৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 

আজ সোমবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা হলেন মো. আমির আহমেদ, মো. আবুল কালাম, মো. ইউসুফ, জয়নাল আবদিন ও মো. আবদুল কুদ্দুস।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ ইমাম প্রথম আলোকে বলেন, প্রথমবারের মতো কোনো মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। এঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।