৫ জানুয়ারি নির্বাচন হবে: হানিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি নির্বাচন হবে। কে এল, কে এল না, সেটা বড় কথা নয়। জনগণ অংশগ্রহণ করল কি না, সেটাই বড় কথা।
প্রধান বিরোধী দল বিএনপি না এলে কি নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। আজ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছে, আশা করি তারা সবাই নির্বাচনে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ এ সময় আলোচনার মাধ্যমে সব রাজনৈতিক সংকট সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।