৫ জানুয়ারি মার্কিন দূতাবাসের কনসুলার বিভাগ বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারি রোববার দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকায় মার্কিন দূতাবাসের কনসুলার বিভাগ এবং আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ ছাত্র পরামর্শক কেন্দ্রসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। সংসদ নির্বাচন উপলক্ষে বন্ধ থাকলেও মার্কিন নাগরিকদের জরুরি সেবা দেওয়া হবে। এ জন্য তাঁরা ৮৮৫৫৫০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি।