৫ জানুয়ারি হাজির না হলে খালেদার জামিন বাতিল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৫ জানুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিন আদালতে হাজির না হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করা হবে বলে জানিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার এই মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার।