৫ জানুয়ারির নির্বাচন আইনের দৃষ্টিতে নির্বাচন নয়: রফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত ৫ জানুয়ারির নির্বাচন আইনের দৃষ্টিতে কোনো নির্বাচন নয়। ওটা ছিল নির্বাচনের নামে তামাশা। ওটা ছিল যতটা না ইলেকশন, তার চেয়ে বেশি সিলেকশন। সংবিধান এ ধরনের নির্বাচনের কথা বলেনি। সংবিধানের ৬৫ (২) অনুচ্ছেদ অনুসারে, কোনো সংসদীয় আসনে জনগণের সরাসরি ভোটে প্রার্থী নির্বাচিত হবেন, সিলেকশনের কথা বলা হয়নি।’
অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দাখিল করা লিখিত বক্তব্যে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক এ অভিমত দেন।
অ্যামিকাস কিউরি হিসেবে এর আগে সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার মতামত দেন।
গতকাল মধ্যাহ্ন বিরতির পর রফিক-উল হক লিখিত বক্তব্য দাখিল করেন।
অ্যামিকাস কিউরি হিসেবে মওদুদ আহমদ শুনানিতে অংশ নিতে অপারগতা প্রকাশ করেছেন৷ গতকাল তিনি আদালতকে এটা জানিয়েছেন বলে জানান রিট আবেদনকারীর আইনজীবী হাসান এম এস আজিম।