৫ জানুয়ারির নির্বাচন টিকবে না: ড. কামাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ১৯৮৬ ও ১৯৮৮ সালেও নির্বাচন হয়েছিল। ভোটারবিহীন সে নির্বাচন যেমন টিকেনি, ৫ জানুয়ারির নির্বাচনও তেমনি টিকবে না। তিনি বলেন, সে নির্বাচন যারা করেছিল তাদের জনগণ অপমান করে বিতাড়িত করেছিল। এদেরও করা হবে।
গতকাল শনিবার রাজধানীতে এক নাগরিক সমাবেশে ড. কামাল এসব কথা বলেন। তিনি বলেন, ‘নিন্দা নয়, তাদের জন্য দুঃখ করে বলি, সরকার যারা চালাচ্ছেন তাঁরা মানসিকভাবে অসুস্থ।’