৫ জুনের আগেই কোরিয়ার ভিসা চান ১৬৬১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতার মেয়াদ শেষ হওয়ার আগেই দক্ষিণ কোরিয়ায় যেতে চান এক হাজার ৬৬১ জন প্রার্থী। এ কারণে আগামী ৫ জুনের মধ্যে ভিসা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ২০১২ সালে মোট তিন হাজার ৮৭ জন প্রার্থী দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য যোগ্য বিবেচিত হন। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এখনো এক হাজার ৬৬১ জন প্রার্থী কোরিয়ায় যেতে পারেননি। অথচ আর কয়েক মাস পরেই তাঁদের যোগ্যতার মেয়াদ শেষ হয়ে যাবে। সংবাদ সম্মেলনে বলা হয়, ৫ জুনের মধ্যে ভিসা ইস্যু না হলে তাঁরা বোয়েসল (বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড) কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থানসহ আরও কঠোর কর্মসূচি দেবেন।