৫ জেলায় আলোর পাঠশালায় ইফতার অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ জেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত বুধবার প্রথম আলোর উদ্যোগে এসব ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইংয়ে আলোর পাঠশালার (বাবুডাইং আদিবাসী বিদ্যালয়) শিক্ষার্থীদের নিয়ে ইফতারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস ও অন্যান্য শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুরেন কোল টুডু, গ্রামের মোড়ল কার্তিক কোল টুডু, সমাজসেবী আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম, প্রথম আলো চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সুজারুদ্দিন।
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর চরে আলোর পাঠশালার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইফতারে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য লুৎফর রহমান পাটওয়ারী, মদনপুর ইউপির সদস্য ফারুক দৌলত, বেনু আমিন, বিদ্যালয়ের শিক্ষক মো. হেলাল উদ্দিন, একরামুল আলমসহ বন্ধুসভার সদস্যরা।
কুড়িগ্রামে প্রথম আলো চর বিদ্যালয়ের শিক্ষার্থী ও চরবাসীদের নিয়ে ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রসুলপুর হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম। পাঠশালার প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক পায়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর পদ্মার চরে আলোর পাঠশালায় ইফতারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, আলোর পাঠশালার প্রধান শিক্ষক আরিফ হোসেন, রাজশাহী বন্ধুসভার সভাপতি মিঠন আলী সরদার। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিদ্যালয়টির উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুড়িহারি-কামদেবপুর প্রথম আলো ট্রাস্ট আলোর পাঠশালা বিদ্যালয়ে ইফতার অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলমের সভাপতিত্বে রাজশাহী মহানগর প্রথম আলো বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি নূর আলম, ভীম উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ বক্তব্য দেন।