৫ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি ৫ দফা দাবি জানিয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ দাবি জানানো হয়।দাবিগুলো হলো, সহকারী শিক্ষকদের প্রথম শ্রেণীর গেজেটেড পদমর্যাদা, স্বতন্ত্র বেতন-কাঠামো, সব শূন্য পদে নিয়োগ, শিক্ষকদের জ্যেষ্ঠতার তালিকা তৈরি ও সুষ্ঠু বদলি নীতিমালা প্রণয়ন। সভায় বক্তব্য দেন সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম মহাসচিব শেখ রেজাউল করিম, মোহাম্মদ আলী, মো. বিল্লাল হোসেন, প্রমুখ। বিজ্ঞপ্তি।