৫ দিনেও লাশের পরিচয় মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় গত শনিবার উদ্ধার হওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় এখনো মেলেনি। ওই দিন পুলিশ উপজেলার পরৈকোড়ার ওষখাইন থেকে লাশটি উদ্ধার করে।

আনোয়ারা থানা সূত্র জানায়, শনিবার সকালে উপজেলার পরৈকোড়ার ওষখাইন গ্রামের সবজিখেত থেকে হাত-পা ও গলায় গেঞ্জি পেঁচানো এক যুবকের (২৩) লাশ উদ্ধার করে পুলিশ।