প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিলের সারসংক্ষেপ ৫ নভেম্বরের মধ্যে জমা দিতে উভয় পক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
গোলাম আযমকে গত ১৫ জুলাই ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সারসংক্ষেপ দাখিলের বিষয়ে আদেশের জন্য রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আপিল গতকাল আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় ছিল। আসামিপক্ষ সারসংক্ষেপ দাখিলের জন্য সময়ের আবেদন করলে আদালত ৫ নভেম্বর পর্যন্ত সময় দেন।