৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। গতকাল শুক্রবার সকাল ১০টায় গ্যাস উত্তোলন শুরু করা হয়।
বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ খনন প্রকল্পের পরিচালক প্রকৌশলী আবুল জাহিদ বলেন, আগে এ কূপটির নিচের স্তর থেকে গ্যাস উত্তোলন করা হয়। উত্তোলন শেষ হয়ে গেলে কূপটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, কূপটির ওপরের স্তরে নতুন করে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বাপেক্স আবার খননকাজ চালায়। এ পর্যায়ে মাটির দুই হাজার ৫৬ মিটার গভীরে আরেকটি গ্যাসস্তরের সন্ধান মেলে। শুক্রবার ওই কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে।
প্রকল্প পরিচালক আরও জানান, ঈদের আগেই এ কূপ থেকে প্রতিদিন অন্তত ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।