৫ ফেব্রুয়ারি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৫ ফেব্রুয়ারি রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিন্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়াল।সভায় জানানো হয়, গতকাল বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ ২৫ জানুয়ারি থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ৫ ফেব্রুয়ারি দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।সভায় প্রধান তথ্য অফিসার হারুন উর রশিদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ দিলোয়ার বখত, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নূরুল আমিন, জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।