প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাগ্য বদলাতে সৌদি আরবে গিয়ে সড়ক দুর্ঘটনায় জীবন হারালেন পাঁচ বাংলাদেশি। এ ছাড়া এ দুর্ঘটনায় দুই সৌদি পথচারীও নিহত হন।
দূতাবাস সূত্র জানায়, গতকাল বুধবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে মক্কার কাছে বাথা কুরাইশ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন ফরিদুল আলম (৪৫), মোহাম্মদ আলম (৩৬), মোহাম্মদ আইয়ুব (৩০), মনসুর আলম (৩০) ও নাজির হোসেন। নিহত ব্যক্তিরা সবাই বাংলাদেশের কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার বাসিন্দা। আহত হয়েছেন মোহাম্মদ ইসমাইল ও জয়নাল নামে আরও দুই বাংলাদেশি।